রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরীমনির জন্মদিন পালিত

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

সদা হাস্যোজ্জ্বল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নিজে সবসময় আনন্দ-খুশিতে ডুবে থাকতে চান, অন্যকেও রাখতে চান মাতিয়ে। সুখ ও শান্তিতে ভরিয়ে দিতে চান সবার মন।

গত ২৪ অক্টোবর ছিল এই আনন্দ ও শান্তিপ্রিয় মায়ারী মুখের নায়িকা পরীমনির জন্মদিন। পরীমনির জন্য জন্মদিনের শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা। পরী এর আগে তার জন্মদিনের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছিলেন। এবারের ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা করেছে। ছেলেদের জন্য অ্যাকোয়া রং। কার্ডে একটি শান্তির পায়রা উড়ছে। সঙ্গে শ্বেত শুভ্র পালক। এতে বোঝাই যাচ্ছে পরী প্রত্যেককে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পৃথিবীর এই সময়ে শান্তি বারতা দিতে চান তার জন্মদিনে। এবারও ঘটা করে পালন করবেন জন্মদিন। প্রতিবছর রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই গ্ল্যামার কন্যার জন্মদিন অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। পরীর জন্মদিনে আমন্ত্রিতদের থাকবে ড্রেস কোড।
রাজধানী আন্তর্জাতিক কনভেনশন হলে পালিত হবে এবারের জন্মদিন। জন্মদিনের আয়োজনে পরী আমন্ত্রণ জানিয়েছেন প্রিয় মানুষদের। এরই মধ্যে নিমন্ত্রণ কার্ড চলে গেছে আমন্ত্রিত অতিথিদের কাছে। কার্ডের ডিজাইনও হয়েছে চমৎকার। এবারের জন্মদিনটা হবে ব্যতিক্রমী। কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরীর প্রথম জন্মদিন। তাছাড়া কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্র- রাজ্য। সঙ্গে থাকবেন এ সময়ের আলোচিত অভিনেতা স্বামী শরিফুল রাজ। নিজের ও শ্বশুর বাড়ির পরিবার-পরিজন। প্রতিবছর পরীমনি নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। কিন্তু এবার থাকছে তার পুরো পরিবার। পরীর ইচ্ছা ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন। এমনটাই জানা গেছে তার স্বজনদের কাছ থেকে। গত বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল ম । ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিলো ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরী। এবারের জন্মদিনে বিশেষ কী চমক থাকছে, তা জানতে ভক্তদের অপেক্ষায় রেখেছেন নায়িকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com