রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৃষ্টিতে স্মার্টফোনের সুরক্ষায় করণীয়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বাসা থেকে ঝলমলে রোদ দেখে বাইরে বের হয়েই পড়তে হচ্ছে ঝুম বৃষ্টিতে। সঙ্গে ছাতা না থাকায় ভিজে একাকার অবস্থা। এতে ভিজে যায় সঙ্গে থাকা স্মার্টফোনও। এখন আবহাওয়ার তারতম্য দেখা দিচ্ছে প্রায়ই। তবে সব সময় সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে স্মার্টফোন বা সঙ্গে ইলেকট্রিক ডিভাইস থাকলে সেগুলোর সুরক্ষায় সতর্ক থাকুন। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা করতে কী কী করা যেতে পারে- >> ঘর থেকে বের হওয়ার আগে সব সময় আবহাওয়ার আপডেট জেনে নিন। এখন স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ আছে যেগুলো রোদ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়, সাইক্লোনের পূর্বাভাসও জানায় ব্যবহারকারীকে। >> বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার সময় ব্যাগে জিপলক ব্যাগ রাখুন। যখনই বৃষ্টিতে বের হবেন স্মার্টফোনটি জিপলক ব্যাগে ভরে নিন। >> এখন স্মার্টফোনের জন্য ওয়াটার প্রুফ কভার পাওয়া যায় বাজারে। চাইলে সেগুলো কিনে নিতে পারেন। একবার কিনলে পরের বছরও ব্যবহার করতে পারবেন। >> বৃষ্টির মধ্যে কথা বলতে বলতে হাঁটবেন না। কোথাও দাঁড়িয়ে আগে কথা শেষ করে নিন। বেশি দরকার হলে বুটুথ ব্যবহার করতে পারেন। >> সিলিকা জেল ব্যবহৃত জিপলক পাউচ ব্যবহার করতে পারেন। এইগুলোতে সাধারণতভাবে সিলিকা জেল ব্যবহৃত হয় যা পানির আর্দ্রতা থেকে ফোনকে আরও বেশি সুরক্ষিত করে। বাজারে খুব সহজেই পাওয়া যায় এই পাউচগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com