শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাঁধন এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

রক্তদান সংস্থা ‘বাঁধন’ এর ২৫বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। গত সোমকার দুপুরে বাঁধন নীলফামারী সরকারী কলেজ ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী কলেজ অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আনিছুর রহমান ও বাঁধন এর প্রধান উপদেষ্টা শায়লা পারভীন বক্তব্য দেন। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন ও অর্থ সম্পাদক আবু জাহিদ সাদেক এবং নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বক্তব্য দেন অন্যান্যের মধ্যে। বাঁধন এর সভাপতি শাহিনুর রহমান শাহিন এতে সভাপতিত্ব করেন। কেক কাটা শেষে নীলফামারী সরকারী কলেজ থেকে শুরু করে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ শ্লোগানে ২৫বছর আগে বাঁধন স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com