শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায়: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ৬০ লাখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় থাকা গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশ আজ বিকেল নাগাদ সংযোগের আওতায় আসবেন। আর আগামীকাল বুধবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানে। মূল কেন্দ্র উপকূলে আঘাত হানে রাত নয়টায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয়। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও স ালন লাইনের ক্ষতি হয়। অনেক এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ফিরতে শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com