বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজার থেকে ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ আরো ৪

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজারের গ্রীল কেটে জাহিদ(২৯), ইমাম(২৫), মাহমুদ(২২) নামের আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (২৬ অক্টোবর) সকাল দশটায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আল-আমীন(২০) নামের আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরসরাই স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, এই পর্যন্ত চারজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো, আল-আমিন, জাহেদুল, ইমাম ও মাহমুদুল। ড্রেজারটি উপুড় হয়ে থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজে একটি টাগবোট কাজ করছে। টাগবোট দিয়ে ড্রেজারটি উল্টাতে পারলেই বাকিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে। উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) রাত আটটায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে স্থানীয়রা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করলেও রাত ১২টায় পরিবেশ বিবেচনায় উদ্ধার অভিযান স্থগিত করে উপজেলা প্রশাসন। পুনরায় বুধবার সকাল নয়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com