রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশবাসী শান্তি চায় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না।’ তিনি এসময় এইচএসসি পরীক্ষার সময়সূচী দেখে বিএনপিকে পরবর্তী আন্দোলনের দিন ঠিক করারও অনুরোধ জানান। গতকাল বুধবার (২৬ অক্টোবর) যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছে তা হাস্যকর। বিএনপি দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তারা মায়াকান্না করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রূপান্তর দরকার। সেজন্য কারিকুলাম যুগপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একই সঙ্গে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।’ এসময় অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী যশোরের ঝিকরগাছা উপজেলার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শনে যান। বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com