রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইনস্টাগ্রামে আর হেনস্থা হতে হবে না

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একের পর এক আপডেট নিয়ে আসছে সাইটটিতে। বর্তমানে শুধু ছবি বা ভিডিও শেয়ারের জন্যই নয়, কনটেন্ট ক্রিয়েটারদের জন্যই একটি দারুণ প্ল্যাটফর্ম এটি।
ইনস্টাগ্রাম বেশ কয়েকদিন আগে নারী ব্যবহারকারীদের জন্য বিশেষ এক ফিচার এনেছিল। ইনস্টাগ্রামে অশ্লীল ছবি বা ভিডিও পাঠালেও তা ওপেন হবে না। এবার সবার জন্য আরও এক ফিচার নিয়ে এলো। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে অনেকেই হেনস্থার স্বীকার হোন। এখন থেকে আপনাকে সেই পরিস্থিতি থেকে বাঁচাবে ইনস্টাগ্রাম নিজেই।
সম্প্রতি ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেটসহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ এখন যদি ব্যবহারকারী কাউকে ব্লক করেন, তা হলে তার কাছে অতিরিক্ত আরও অ্যাকাউন্ট ব্লক করারও অপশন থাকবে।
এতে ব্লক করা অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আবার নতুন করে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। অ্যাকাউন্ট রিকোয়েস্ট এবং কমেন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবেই অপরাধমূলক, হেনস্থামূলক বিষয়বস্তু কিংবা এ ধরনের অ্যাকাউন্ট অপসারণ করবে হিডেন ওয়ার্ডস। সংস্থার মতে, সাধারণত গড়ে প্রায় ৪০ শতাংশ মন্তব্য আপত্তিকর হয়ে থাকে।এসব অ্যাকাউন্টগুলো এখন স্বয়ংক্রিয় ভাবেই ব্লক হয়ে যাবে। গত বছর এই ফিচার চালু হওয়ার পর থেকে প্রায় কমপক্ষে ১০ হাজার ফলোয়ারের প্রতি পাঁচজনের মধ্যে একজনেরও বেশি এই হিডেন ওয়ার্ডস ফিচারটি সক্রিয় করেছেন। তবে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়নি।
বর্তমানে হিডেন ওয়ার্ডস ফিচারটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। খুব শিগগির সব ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারী যে কোনো সময় সেটিংস অন বা অফ রাখতে পারবেন।সেই সঙ্গে অতিরিক্ত শব্দ, বাক্যাংশ বা ইমোজি লুকিয়ে রাখতে চান এমন একটি কাস্টমাইজড তালিকাও তৈরি করতে পারবেন। সূত্র: লাইভমিন্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com