সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে করোনার মধ্যে পাঠদান! ঝুঁকিতে শিক্ষার্থীরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চলছে। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় না রেখে অধিকাংশ শিক্ষার্থীর মাস্কবিহীন অবস্থায় পাঠ গ্রহণ কার্যক্রম চালিয়ে যাওয়ায় মহামারী করোনার সংক্রামণের আশঙ্কা করছেন সচেতনমহল। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের একটি কক্ষে ১০/১৫ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক এবং শিক্ষক মিলনায়তনের বারান্দার ফ্লোরে অপর একজন শিক্ষক ১২ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। এ সময় অধিকাংশ শিক্ষার্থীর মুখেই মাস্ক ছিল না। ছিল না নির্দিষ্ট সামাজিক দূরত্ব। এ ব্যাপারে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ডিপিইও (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার) স্যারের মৌখিক নির্দেশনা আছে। আমাদের অফিস থেকে চার পাতার একটা চিঠি দিছে তাতে উল্লেখ আছে প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়ার জন্য। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবক জানান, ওই বিদ্যালয়ে টাকার বিনিময়ে কোচিং করানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ বলেন, এতে তো দোষের কিছু নাই। বাচ্চাদের তো উপকারই হচ্ছে। সরকারি নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকার স্কুলে এনে বাচ্চাদের পড়াতে বলেনি। মোবাইলে পাঠ দিতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com