রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে-নাটোরে-সেনাবাহিনী প্রধান

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি ওএসপি এনডিইউ পিএসসি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার সকালে নাটোরের নাটোরের দয়ারামপুরে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান স্মৃতি সেনানিবাসের অভ্যান্তরে স্মৃতি অম্লানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপন করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল এস এম কামরুল হাসান, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল জুবায়ের সালেহীন, ইঞ্জিনিয়ার ইন চিফ অফ বাংলাদেশ সেনাবাহিনী খালেদ আল মামুন, বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান সহ ইঞ্জিনিয়ারিং কোরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়কগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com