রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন। আসলেই তার নির্বাচনের কোনও সুযোগ আছে কিনা– এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে কোনও প্রশ্নের উত্তর এখন দেবো না। এটা যখন হবে দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনও কথা বলতে পারবো না।
বিএনপি চেয়ারপারসন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। যিনি নির্বাচনে দাঁড়াবেন, আপনি দাঁড়ান, যেই দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। ওদিক দেখে কী হবে তা জানি না। কাজেই এই বিষয়ে কোনও মন্তব্য করবো না। তিনি আদৌ নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনও কথা বলা ঠিক নয়। আইনগত কোনও বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সময়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক, সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনও কথা বলা ঠিক নয়।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে তার সবগুলোই বাতিল হয়েছিল। পরে আপিল করলেও তা টেকেনি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের তরফ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। কিন্তু এর সঙ্গে একটি বিষয় জড়িত আছে। তা হলো, যারা আগ্রহী তাদের ভিসা পেতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে। বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলো কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন বেশ ভালোই হয়েছে। কোনও সহিংসতা, উচ্ছৃঙ্খলতা বা রিগিং এ ধরনের কোনও দৃশ্য দেখিনি বা অভিযোগ এখনও পাইনি। নির্বাচন কেন্দ্র বা আশপাশের এলাকায় কোনও উচ্ছৃঙ্খলতা দেখিনি। অত্যন্ত সুশৃঙ্খল ও সংযমের সঙ্গে ভোটাররা ভোট দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com