বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-কাভার্ডভ্যানসহ আটক ৫

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে ছিনাইকান্দি সড়কের শাহজাহান চেয়ারম্যানের বাড়ীর সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তিরকালে হোমনা থানা পুলিশ ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার (২ অক্টোবর) রাত ১টায় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত ২টি লোহার রামদা, ১টি লোহা কাটা কাঁচি, ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়? গ্রেফতারকৃতরা হলেন,ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আইনুল হক(৩২), নরসিংদী সদর উপজেলার শান্তিভোলা গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র মোঃ আমির হোসেন(৩৫), একই জেলার বাখরনগর গ্রামের মোঃ হোসেন মিয়ার পুত্র মোঃ কামাল উদ্দিন(৩৫), কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলার মটকিরচর গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র শান্ত মিয়া(৩১) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আলীয়ার গ্রামের মৃত রমজান আলীর পুত্র কাভার্ডভ্যান চালক স্বপন(৩৫)? পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল বুধবার(২ অক্টোবর)রাত ১টায় উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে ছিনাইকান্দি সড়কের শাহজাহান চেয়ারম্যানের বাড়ীর সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে হোমনা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও পিএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়? এসময় ডাকাতির কাজে ব্যবহ্নত দেশীয় অস্ত্র-সস্ত্র ও কাভার্ডভ্যান নং-(ঢাকা মেট্রো-ন-১৭-৪৬৪৫)সহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়? হোমনা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com