শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এসব সহায়ক উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণায়লয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত এসব সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন মানসিক প্রশান্তি নিয়ে জীবন যাপন করেন। কারণ বর্তমান প্রতিবন্ধী-বান্ধব সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করেছে। তারা দেশের উন্নয়নের মূল স্্েরাতধারায় সম্পৃক্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস জানান, সমাজ কল্যাণ মন্ত্রণায়লয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জেলার জন্যে ৩৯টি হুইল চেয়ার এবং ১০টি হেয়ারিং এইড বরাদ্দ দিয়েছে। সকল উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com