বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতার দর্শকদের জন্য পরীমনির দুই সিনেমা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তার অভিনীত দুটি সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুনিন’। গত মঙ্গলবার (১ নভেম্বর) কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দেখানো হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আজ বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’। এই সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এদিকে ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া কলকাতায় ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ আগামীকাল (২ নভেম্বর) পর্যন্ত চলবে। এই উৎসবে প্রদর্শিত হবে ৩৭টি বাংলাদেশি চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসব চলছে। জানা গেছে, নন্দন-১, ২ ও ৩ হলে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। হলগুলো দর্শকদের জন্য উন্মুক্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com