রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনিরের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার সকালে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন। ব্রাদারহুডের উপনেতা মোহাম্মদ ইজ্জাত ২০২০ সালে কারারুদ্ধ হলে মুনির দলটির ভারপ্রাপ্ত প্রধান হন। দলের চেয়ারম্যান মোহাম্মদ বাদাইসহ হাজার হাজার নেতাকর্মী ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কারাগারে আছেন।
মুনির ১৯৫০ ও ১৯৬০-এর দশকে দুবার ১০ বছর মিসরে কারারুদ্ধ ছিলেন। তিনি ৪০ বছর ধরে নির্বাসিত জীবনযাপন করছেন। গত জুলাই মাসে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ব্রাদারহুড এখনো মিসরে বিপুলভাবে জনপ্রিয় হলেও এখনই ক্ষমতার জন্য নতুন করে সংগ্রাম শুরু করবে না। সূত্র : মিডলইস্ট আই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com