রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল কুমির

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় শুক্রবার(৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়ে বিশাল আকৃতির এক কুমির। কুমিরটির ওজন প্রায় ৩৫ কেজি। পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যায় ওই কুমিরটি। পদ্মার হার্ডিং ব্রীজ সংলগ্ন নদীতে জেলের জালে ধরা পড়ে কুমিরটি। বন বিভাগের ভেড়ামারা কর্মকর্তা জাহিদুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিঠা পানির কুমির চিহ্নিত করে রাত নয়টার দিকে কুমিরটিকে নদীতে ছেড়ে দেন। জাহিদুল ইসলাম জানান, এ ধরনের কুমিরকে মিঠা পানির কুমির বলা হয়। এটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মত। বাদামি রংয়ের এই কুমিটির ওজন প্রায় ৩৫ কেজি। তিনি বলেন, এটি পদ্মার ভারত অংশে বেশি দেখা যায়। তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এটি নদী দিয়ে এখানে এসে থাকতে পারে। তিনি জানান, এ ধরনের কুমির পদ্মাতে আগে দেখতে পাওয়া যায়নি। জালে কুমির আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com