রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচবিবিতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সমবায় অধিদপ্তর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আ.লীগ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব, বিআরডিবির সভাপতি ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুল কবীর সিদ্দিকী প্রমুখ। সভার পূর্বে বিশিষ্টি সমবায়ী ভাষা সৈনিক মীরশহীদ মন্ডল স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com