বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী লাবু চৌধুরীর জয়লাভ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

জাতীয় সংসদ ২১২ ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮৮১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন বকুল পেয়েছে ১৪৮৭৮ ভোট। এসকল তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জানাগেছে। গতকাল শনিবার সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত উপ- নির্বাচনে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও সালথা উপজেলার গট্রি ইউনিয়ের ভাবুকদিয়ায় একই গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আইন শৃংখলাবাহিনী পরিস্থি নিয়ন্ত্রনে আনে।
ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ৩ লাখ ৮ হাজার ৪ শত ৭৯ ভোট। এর মধ্যে ৮৩৬৯০ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পরার মতো।
নগরকান্দা – সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন গঠিত। উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিলেও এক এক করে তিন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে আরেকজনের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। যার ফলে দুজনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাহদাব আকবর চৌধুরী লাবু বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে উপ- নির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com