রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে, গলাচিপা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে, ৫ নভেম্বর/২২ শনিবার উপজেলা কমপ্লেক্স বঙ্গবন্ধু বেদিতে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে, দিবসের শুভ সূচনা করে এক বর্নাঢ্য র‌্যালী মিছিল বের করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সমবায় দিবসের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুঃশাহিন শাহ।বিশেষ অতিথি ছিলেন, আ’লীগের সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃকামরুল আহসান মিয়া।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়। আলোচনা সভায় প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন শাহ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল, একটি সুখী সমৃদ্ধি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সমৃদ্ধ সমাজ গঠনে “সমবায় “একটি অন্যতম কার্যকর পদ্ধতি। যাতে আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সকল ক্ষেত্রে সমবায়ীদের আন্তরিক ভাবে, সমবায়ের মাধ্যমে, দেশকে ও নিজেদের কে উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমবায়ী সদস্য-সদস্যারা ও গন-মাধ্যম কর্মীরা অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com