রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাতিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

আজিজুর রহমান (সুবর্ণচর) নোয়াখালী
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন”এই শ্লোগানকে সামনে রেখে হাতিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয। প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আবু বক্কার ছিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন ও হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায় সদস্যরা প্রতিটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং সমবায়কে আঁকড়ে ধরে জীবন পরিবর্তন করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com