শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে নানান আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ৫ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় সোনাগাজীতে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জরুল ইসলাম এর সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ফারুক হোসেন, সাবেক উপজেলা সমবায় অফিসার সিরাজুল হক। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব শাহাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, বাদুরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দেলোয়ারা আক্তার মায়া, আনন্দীপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আরিফুর রহমান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com