রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৯৭ বছর বয়সে নির্বাচন : তবুও জয়ে আশাবাদী মাহাথির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করে তিনি বলেছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
মালয়েশিয়ায় আরো ১০ মাস পর জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার দলের অবস্থান শক্তিশালী করার জন্য আগাম নির্বাচনের ঘোষণা দেন।
‘বিশ্বের সবচেয়ে বয়স্ক বর্তমান প্রধানমন্ত্রী’ হিসেবে ২০১৮ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী লঙ্কাভি দ্বীপে তার পার্লামেন্টারি আসনটি ধরে রাখার জন্য নির্বাচন করছেন। শনিবার তিনি কুয়ায়ে স্থানীয় সরকার অফিসে পৌঁছালে তার হোমল্যান্ড ফাইটার্স পার্টির কয়েক ডজন সমর্থক পতাকা দুলিয়ে তাকে স্বাগত জানান।
ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল অর্গ্যানাইজেশনের (ইউএমএনও) প্রার্থী প্রধানমন্ত্রী ইসমাইল এবং বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিমও (পাকাস্তান হারাপান কোয়ালিশন) নিজ নিজ এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সরকার অফিসে মাহাথির সাংবাদিকদের বলেন, জয়ের জন্য ‘তার বেশ ভালো সম্ভাবনা’ রয়েছে। তার অবসর নেয়া উচিত, এমন মন্তব্যে তিনি হাসি দেন।
তিনি বলেন, ‘আমি এখনো দাঁড়িয়ে আছি, আপনার সাথে কথা বলছি। আমি যৌক্তিক জবাবও দিচ্ছি।’
মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর অবসরে চলে যান। তবে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে নাজির রাজাককে হারিয়ে বিরোধী প্যাক্ট অব হোপ অ্যালায়েন্সের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হন। দুর্নীতির অভিযোগে নাজিব এখন ১২ বছরের কারাদ- ভোগ করছেন।
মাহাথির তার ৯৩তম জন্মদিনের মাত্র দুই মাস আগে ফের প্রধানমন্ত্রী হিয়েছিলেন। তবে অন্তর্দ্বন্দ্বের জের ধরে দুই বছরের মধ্যে তার সরকারের পতন ঘটে।
বিশ্লেষকেরা বলছেন, মাহাথির সহজেই তার আসনে জয়ী হবেন। তবে ২২২ আসনবিশিষ্ট পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সূত্র : গার্ডিয়ান




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com