শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

শুভ কাজে সবার পাশে কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় বাংলাদেশের আর্থিক সহায়তা গলাচিপা উপজেলা শাখার সহযোগিতায় স্বেচ্ছাসেবক সংগঠনের এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার আর্থিক সহায়তায় গলাচিপা চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের গরীব মেধাবী ২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন গলাচিপা উপজেলার সুযোগ্য ও শিক্ষা প্রেমি উপজেলা নিবার্হী অফিসার আশীষ কুমার, সভায় সভাপতিত্ব করেন গলচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃফোরকান কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের সভাপতি এবং কালের কণ্ঠ গলাচিপা প্রতিনিধি উপদেষ্টা সাইমুন রহমান এলিট, চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও অধ্যাপক মাহবুব হোসেন মুকুল, চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনে বড় হতে হলে লক্ষ স্থির করে বড় হতে হবে এবং শিক্ষাকে সবর্চ্ছ গুরুত্ব দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন শিক্ষা একমাত্র মাধ্যম যাহা জীবনকে সুন্দর ও সম্মানিত করে। যে শিক্ষা অর্জন করে না তার সামাজিক অবস্থান দেখলেই বুঝতে পারবে। তাই শিক্ষাই ছাত্র জীবনের সবর্শ্রেষ্ঠশ্রেষ্ঠ লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। তিনি শুভসংঘের সাফল্য কামনা করে প্রত্যেক শিক্ষার্থীদের ১৫০০ টাকা করে সহায়তা প্রদান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যম কর্মী বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com