রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

বাগেরহাট অফিস :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বাগেরহাটে হরিণের মাংসসহ আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা(৬১) নামের এক চোরা শিকারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আঃ সাত্তারের কাছে প্লাস্টিকের বস্তায় থাকা ২১ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ সদস্যরা। বাগেরহাট মডেল থানায় বন্যপ্রানী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার এক সরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে। সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য এবং পেশাদার হরিণ শিকারী। দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার করে মাংস দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই চোরা শিকারি। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরিণের মাংসসহ আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানাকে আটক করেছে। মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com