রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ

কামরুল ইসলাম মিরসরাই
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মিরসরাই উপজেলার ২২টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ৩২,০০০/- টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০২১-২২ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ। অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ হল শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, অভিযান ক্লাব, বিজলী ক্লাব, প্রবীণ মেলা, জাগ্রত প্রতিভা, অপকা, দক্ষিণ আমবাড়ীয়া সমাজকল্যাণ সমিতি, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, মিশুক, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘ, মকবুল আহাম্মদ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, সংকেত, স্মরণিকা সংঘ, সেতু, যুব উন্নয়ন সংঘ, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৃষক সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীকল্যাণ সমিতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com