বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়েরাও নিরাপদ নেই তারা কিছু বললেই কারাগারে নিক্ষেপ করছে বর্তমান সরকার-মোতাহার হোসেন তালুকদার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা সোমবার তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইসমিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের মেয়েরাও নিরাপদ নেই তারা কিছু বললেই কারাগারে নিক্ষেপ করছে বর্তমান সরকার। এবং লুটপাট করে দেশের বারটা বাঝিয়ে এখন দেশের রিজার্ভ শেষ করে ফেলেছে। বিএনপির নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা খান, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, মৎস্যজীবিদলের আহবায়ক মোখলেছুজ্জামান মুকুল, ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমূখ। আলোচনা সভা শুরুতে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com