রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকর আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন দুদকর সহযোগিতায় ১৮জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকর সভাপতি এ কে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুপ্রকর সাধারণ সম্পাদক হার¤œন-অর-রশীদ মিলন প্রমুখ। আলোচনাসভা শেষে জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকা ও উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, খাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com