রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় দরিদ্র শিক্ষার্থী শামীমকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিলেন ইউএনও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় সদর ইউনিয়নের দোলাপাড়ার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী শামীম চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে চান্স পেয়েছে। গতকাল সোমবার তার বাবা-মাসহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সহযোগিতা করার আবেদন নিয়ে আসে। জানা যায়, শামীমের বাবা মা দরিদ্র। শামীমকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দেয়া, বই কেনা বা শামীমের মাসিক থাকা খাওয়ার খরচ চালানো তার দরিদ্র বাবা মায়ের পক্ষে বহন করা সম্ভব নয়। কোন উপায় না পেয়ে বাবা মাসহ শামীম তার স্বপ্ন পূরণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসেন। শামীমের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া এর উদ্যোগে স্থাপিত মানবিক সহায়তা বক্স এ প্রাপ্ত অর্থ থেকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা শামীম ও তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয় এবং তার বই কেনা, থাকা খাওয়ার দায়িত্ব নেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। শামীমের মত এমন অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যাবতীয় খরচ বহন করছে মানবিক সহায়তা বক্স।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com