রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেষ বিদায়ে হাজার মানুষের অংশ গ্রহনে গোলাম কবিরের জানাজা নামাজ

এম এ মতিন সোনাইমুড়ী :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

হাজার হাজার রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, স্বজন, শ্রমিক এবং প্রান্তিক সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন। প্রবীন রাজনৈতিক সমাজহিতৈষী দানবীর ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপে কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম বনানী কমপ্লেক্সে সত্বাধীকারী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৮নং সোনাপুর ইউপির কোটবাড়ীয়ার কৃতিসন্তান এ,কে,এম, গোলাম কবির। রোববার (০৬ নভেম্বর) বেলা ১১টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার বেলা ১১টার দিকে তার বাড়ির মাদ্রাসা মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোকার্ত মানুষের ঢলে, নেতাকর্মীর পাশাপাশি নোয়াখালী সোনাইমুড়ীর বিভিন্ন বয়েসী ও শ্রেণিপেশার প্রায় ৩ হাজার পেশার মানুষ জানাযা ও দাফনে অংশ গ্রহন করেন। জানাযার আগে আলোচনায় অংশ নেন,অতিপরিচিত মুখ সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ। লক্ষ্মীপুর শাহ আবদুল্যাহ দরবার শরীফের গদীনসীন পীর মাওলানা সৈয়দ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী আল কোরাইশী। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুবক্কর ছিদ্দিকী। উপস্থিত ছিলেন,বেগমগঞ্জের সাবেক এমপি বোরহান উদ্দিন, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি চৌমুহনী পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল, প্রবীণ সাংবাদিক (বীর মুক্তিযোদ্ধা) এম এ মতিন, প্রবীণ শ্রমিক নেতা মোস্তফা কামাল শ্রমিক, মুক্তিযুদ্ধের সংগঠক খালেকুজ্জামান মাণিক, রিজভী আহম্মেদ হাকীম, শিক্ষক জহির উদ্দিন বাবর, সৈয়দ তাজওয়ার জাহান, স্বজন মোছাদ্দেক হোসেন স্বপন প্রমুখ। এর আগে ২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে সিংগাপুর এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম কবির। উল্লেখ্য, ষাটের দশকে চৌমুহনী কলেজ ছাত্র সংসদের জি এস, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অনুসারী এ,কে, এম, গোলাম কবির ১৯৭০ সালে জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের বৃহত্তর বেগমগঞ্জ আসনে মাছ মার্কায় প্রার্থী হিসেবে ভোট করেন, সেই থেকে তিনি মাছ কবির হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে একই আসন থেকে ১৯৭৩ সালে-১৯৭৯ সালে ও ১৯৯১ সালে ভাসানী ন্যাপের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট করেন। একে এম গোলাম কবির ভাসানী পতিœ আলেমা ভাসানীর নেতৃত্বে সর্বশেষ ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দাশীত্ব পালন করেন। গোলাম কবির এর একাধীক বৈবাহিক সংসার জীবনে দশ সন্তান রয়েছেন, বনানী, হাসান, সাইদ, মৌসুমী, সোনিয়া, ফজলে, আসিফ, মাহবুবা, আয়েশা এবং হামিদ, অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com