রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপনে শুটিং করছেন শাকিব-মিতু

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। গোপনে ‘আগুন’ সিনেমার শেষ লটের শুটিং করছেন তিনি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন পরিচালিত শাকিবের অন্যান্য সিনেমার মতো এটি নিয়েও সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন পরিচালক-নায়কের সুপারহিট জুটি খোকন-শাকিব। প্রায় দুই বছর পর ৫ নভেম্বর থেকে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে চলছে সিনেমার শুটিং। তবে পরিচালক খোকন ও কলাকুশলীরা এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গাজীপুরে এর শুটিং চলছে। শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পাদনের টেবিলে যাবে সিনেমাটি। আরও একটি সূত্রে জানা গেছে, সামনের দুই ঈদের যেকোনো একটিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট শুটিং শুরু হয় ‘আগুন’ সিনেমার। সে বছর অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমার ভবিষ্যৎ। সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com