রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেইলে স্বাক্ষর যুক্ত করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মেইল এখন শুধু অফিসিয়াল কাজেই নয়, ব্যবক্তিগত বার্তা আদান-প্রদানেও ব্যবহার করা হয়। নিরাপদ এবং দ্রুত বার্তা, ছবি বা ফাইল আদান-প্রদানের ফলে বেশ জনপ্রিয় মাধ্যমটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কারো কাছেই আপনি ঘরে বসেই মেইল করতে পারবেন। তবে আপনার মেইলটিকে আরও পেশাদার করে তুলতে সঙ্গে স্বাক্ষর যুক্ত করতে পারেন। জেনে নিন সহজে কীভাবে ই-মেইলের সঙ্গে স্বাক্ষর যুক্ত করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে হলে- >>প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জি-মেইল অ্যাপ খুলুল।
>> উপরের বাম দিকের মেন্যু অপশনে গিয়ে সেটিংসে যান। >> এবার যে গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিগনেচার করতে চান, সেটা বেছে নিন। >> মোবাইল সিগনেচার অপশন ট্যাপ করুন এবং সিগনেচার বসিয়ে ‘ওকে’-তে ক্লিক করলেই কাজ শেষ।
ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে চাইলে- >> প্রথমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জি-মেইল খুলন। >> উপরের ডান দিকে সেটিংসে ক্লিক করে সিগনেচার সেকশন বেছে নিন। >> একটি বক্স পাবেন। সেখানে সিগনেচার বা স্বাক্ষর করতে হবে। এখানে চাইলে ছবিও যোগ করে দিতে পারবেন। পছন্দমতো ফন্টের ডিজাইন ও বার্তা ফরম্যাট করে দেওয়া যায়। >> সব কাজ হয়ে গেলে ‘সেভ চেঞ্জেস’-এ ক্লিক করুন। সূত্র: গুগল ডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com