রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরি করুন: নেড প্রাইস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশের নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ নভেম্বর) নিয়মিত বিফ্রিং চলাকালে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ আহ্বান জানান। ব্রিফিং চলাকালে নেড প্রাইসকে বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন-বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলের নেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শিগগির খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না? এসব প্রশ্ন করা হয় তাকে।
জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। আমরা আশা করি, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং এতে নাগরিকদের শক্তিশালী অংশগ্রহণ থাকবে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।
নেড প্রাইস আশা প্রকাশ করেন, নির্বাচনকে সামনে রেখে সমাবেশ করার ক্ষেত্রে বাংলাদেশের বিরোধী দলগুলো কোনো বাধার সম্মুখীন যেন না হয়। তারা যেন নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন ও তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন। নেড প্রাইস সোমবারের ব্রিফিংয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরানের মাহসা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভ, ফিলিস্তিন-ইসরায়েলের চলমান দ্বন্দ্ব ও কপ২৭ সম্মেলন নিয়েও তার বক্তব্য তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com