রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মীরসরাইয়ে ইয়াবা পাচারের সময় নজরুল ইসলাম আরাফাত(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরাফাত নামে এক প্রতিবন্ধীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামের পাহাড়তলি থেকে নিয়ে মীরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে যাচ্ছিল। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com