শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আব্দুল গণির জালে ৫৭ কেজির জোড়া পোয়া, দাম চান ১৭ লাখ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কক্সবাজারের সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুটি পোয়া মাছ। মাছ দুটির ওজন ৫৭ কেজি বলে জানিয়েছেন জেলেরা। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে দ্বীপের উপকূলে স্থানীয় জেলে আবদুল গণির জালে পোয়া মাছ দুটি ধরা পড়ে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সোমবার (৭ নভেম্বর) রাতে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে পাঁচ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে দ্বীপের পশ্চিম পাড়াস্থল সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ দুটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে।
তিনি আরও বলেন, ‘মাছ দুটির ওজন ৫৭ কেজি। দ্বীপের স্থানীয় ব্যবসায়ীরা ১০ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। জেলেরা তাদের না দিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশে টেকনাফে নিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত মাছ দুটি বিক্রি হয়নি বলে জেনেছি।’ মাছ দুটির দাম ১৭ লাখ টাকা চাচ্ছেন জেলে আবদুল গণি। আশানুরূপ দাম না পেলে রাতে মাছ দুটি কক্সবাজারে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলে গণির জালে এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়ে, যা বিক্রি হয় ১০ লাখ টাকায়। এরপর ২০২০ সালের নভেম্বরে আবারও একটি পোয়া ধরা পড়ে, যা বিক্রি হয় ৬ লাখ টাকায়। চলতি বছরের নভেম্বরে এসে আবারও জোড়া পোয়া ধরা পড়ল তার জালে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com