রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাজিলকে ১ গোলে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ঘনিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। অপেক্ষা আর মাত্র কিছু দিনের। এরপরই কাতারে পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপ আসরের। বিশ্বকাপকে ঘিরে প্রতিবারই বেশ কিছু ভবিষ্যদ্বাণীমূলক কার্যক্রম দেখা যায়। ২০১০ বিশ্বকাপের বিখ্যাত অক্টোপাস ‘পল’ থেকে শুরু করে ২০১৪ এবং ২০১৮ প্রতি বিশ্বকাপেই দেখা মিলেছে একাধিক ভবিষ্যদ্বাণীর। এদিক দিয়ে পিছিয়ে নেই জনপ্রিয় গেমিং সংস্থা ইএ স্পোর্টসও। তাদের বিখ্যাত গেইম ফিফার সিম্যুলেটরের মাধ্যমে দেখা গেছে, ২০২২ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা। ইতিমধ্যে তারা ২০১০,২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সঠিক ভবিষ্যদ্বাণী করতে পেরেছে, সেজন্য তাদের ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে করা ভবিষ্যদ্বাণী বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
ইএ স্পোর্টসের সিম্যুলেশনে দেখা যায়, ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। তৃতীয় স্থান অধিকার করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, সেমিফাইনাল খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ৮ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বল জিতবেন লিওনেল মেসি।
এখন দেখার বিষয় বিগত বিশ্বকাপগুলোর মতো এবারও ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে কিনা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com