রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

প্রতিপক্ষ শক্তিশালী ভারত! কিন্তু তাতে কি? কোনোকিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংল্যান্ড ওপেনারদের মনে। বিশ্বকাপের সেমিফাইনালের মতো মে ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। তাতে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার জমজমাট সেমিফাইনালে ভারতে ১০ উইকেটে হারায় ইংলিশরা। ভারতের দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান তোলে ইংল্যান্ড। ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়ে দলকে জেতান ইংলিশ দুই ওপেনার। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস ১৬ ওভারে ১৭০ রানের অপরাজিত জুটিতে ফাইনালে উঠে ইংলিশরা।
বিশ্বকাপে তাদের এই জুটি সর্বোচ্চ রানের রেকর্ড। ক্যাপ্টেন বাটলার ৪৯ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। এছাড়া অ্যালেক্স হেলস ৪৭ বলে ৪ বাউন্ডারি ৭ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন।
এর আগে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে রোহিত শর্মার ভারত। সেমিতে ভারতের পক্ষে পান্ডিয়া সর্বোচ্চ ৬৩ রান করে বিদায় নেন। তার ৩৩ বলের ঝড়ো ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কার মার রয়েছে। এছাড়া বিরাট কোহলি হাফসে ুরি ৫০ রান করে বিদায় নেন। এছাড়া ভারতে পক্ষে কেএল রাহুল ৫, রোহিত শর্মা ২৭, সূর্যকুমার যাদব ১৪ ও ঋষভ পান্ত ৬ রান করে আউট হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com