রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় পৌর মেয়রের সংবাদ সম্মেলন

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

প্রতারণা করে লামা পৌরসভার সম্পদ জবর দখল করে রাখা ও মিথ্যা, বানোয়াট বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় এবং পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ ও অপ প্রচারের প্রতিবাদে বৃস্পতিবার বিকেলে লামা প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম। পৌর মেয়র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আকতার উদ্দিন তপন, পিতা আলতাফ উদ্দিন, লামা পৌরসভার ১নং ওয়ার্ড চম্পাতলি এলাকায় পৌরসভার মালিকানাধীন পুরাতন ভবন অবৈধ ভাবে দখল করে আসছে এবং ভুয়া দলিল সৃজন ও গত কয়েকদিন যাবৎ এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে।পাশাপাশি একটি মহল লামা পৌরসভা ও মেয়রকে জড়িয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক, পৌরসভার কর্মকর্তা ও পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,লামা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমুখ। উল্লেখ্য পৌরসভার বিরুদ্ধে (৯ নভেম্বর-২০২২) একটি পত্রিকায় মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান পৌর মেয়র, এবং প্রকৃত সত্য প্রচার করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com