রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে সর্দি-কাশি এড়াতে এখনই যা মানা জরুরি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

শীত প্রায় চলেই এসেছে! এখন দিনে গরম পড়লেও সন্ধ্যা থেকে আবহাওয়া থাকে অনেকটাই ঠান্ডা। তাই তো ভোর রাতে অনেকেই হয়তো ঘুমের ঘোরে শরীরে কম্বল জড়িয়ে নেন! ঋতু বদলের এ সময় শরীর নিয়ে কমবেশি সবাই চিন্তিত থাকেন। কখন না জানি জ্বর-সর্দি-কাশিতে ভুগতে হয়! শিশু থেকে বয়স্ক সবারই এ সময় ঠান্ডা লাগতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি। সর্দি-কাশি এড়াতে এখন থেকেই মেনে চলুন কয়েকটি নিয়ম-

১. এ সময় বারবার হাত ধোয়া জরুরি। বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই দরজার নব, কলিং বেল, রেলিং, সিঁড়ি ইত্যাদিতে হাত দিয়ে হাত ধোয়া জরুরি।
২. পরিবারের কোনো সদস্যের ঠান্ডা লাগলে, তার থেকে একটু আলাদা থাকুন।
৩. হাঁচি এলে হাত দিয়ে না মুখ ঢেকে বা জামার হাতা ব্যবহার না করে টিস্যু বা রুমাল ব্যবহার করুন।
৪. করোনা টিকা নেওয়া থাকলেও মাস্ক ব্যবহার করুন। বর্তমানে অনেকের মধ্যেই মাস্ক পরায় অনীহা এসেছে। তবে সুস্থ থাকতে অবশ্যই মাস্ক পরুন।
৫. সর্দি-কাশি হলে যতটা সম্ভব বিশ্রাম নিন। প্রয়োজনে বাসা থেকে বের না হলেই ভালো।
৬. এ সময় যতটা বেশি সম্ভব তরল পানীয় খান। শরীরকে ডিহাইড্রেটেড করা উচিত নয় একেবারেই। ফলের রস থেকে শুরু করে চিকেন স্ট্যু সবই খেতে পারেন।
৭. ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
৮. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার বেশি খান। এজন্য মাছ, বাদাম, গাছের বীজ ইত্যাদি প্রতিদিনের খাবারে রাখুন। ওমেগা ও সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমেও এর চাহিদা পূরণ করতে পারেন।
৯. এ সময় শাক সবজি বা ফল মূল বেশি করে খেতে হবে। এখন বাজারে বিভিন্ন ধরনের সবজিও ও ফল উঠতে শুরু করেছে। পছন্দের পুষ্টিকর খাবার পাতে রাখুন।
১০. শীত শীত অনুভব করলে শরীর গরম রাখতে প্রয়োজনীয় কাপড় পরুন। ঠান্ডা লাগার প্রবণতা থাকলে সঙ্গে স্কার্ফ রাখুন।
১১. ঠান্ডার সমস্যা থাকলে স্টিম বা ভেপার নিন। সেক্ষেত্রে নিয়ম করে দিনে দু’বার স্টিম বা ভেপার নিতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com