মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাইগারদের পেস বোলিং কোচ আসছেন আজ সোমবার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।
বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফে একজনও বাংলাদেশিও নেই। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং (পেস-স্পিন), ফিল্ডিং কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট পর্যন্ত সবাই ভিনদেশি। করেনাকালীন সময়ে ভিনদেশ থেকে আসা মানেই দুই সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা। সে কারণেই শ্রীলঙ্কাগামী জাতীয় দলের অনুশীলন শুরুর অন্তত ১৫-১৬ দিন আগে রাজধানীতে আসা শুরু হচ্ছে জাতীয় দলের বিদেশি কোচদের।
গতকাল রোববার রাত থেকেই বাংলাদেশের বিদেশি কোচরা রাজধানীতে এসে পৌঁছাবেন। রোববার রাতে ঢাকা এসে পৌঁছাবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির‌্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা। এদিকে রাতটুকু পার হতেই চলে আসবেন আরেক ভিনদেশি কোচ ওটিস গিবসন। জাতীয় দলের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ ঢাকায় পা রাখবেন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীতে এসে পৌঁছাবেন টাইগারদের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com