রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতি জেলায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত : জাফরুল্লাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

দেশের সব জেলায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে ঘটনার পর পরই যদি চিকিৎসা পেতো তাহলে এত মানুষ মারা যেত না। একইসঙ্গে তিনি সব চিকিৎসকদের বার্নের বিষয়ে প্রশিক্ষণ থাকা দরকার বলেও মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে যদি সাথে সাথে ৫০ শতাংশ চিকিৎসা দেয়া যেত তাহলে ২৩ জন মানুষ মারা যেতেন না। সরকার হাজার হাজার টাকার মেগা প্রজেক্ট করছে। কিন্তু সবকিছুর জন্য ঢাকায় আসতে হচ্ছে। প্রতিটা জেলায় বার্ন হাসপাতাল করতে হবে। রোববার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ ঘটনায় কাউকে দায়ী করছেন কিনা জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সুশাসন না থাকায় আজ এ অবস্থা। আগুন প্রধানমন্ত্রী লাগায়নি। কিন্তু তার দায়িত্ব সুষ্ঠু তদন্ত করা যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ তবে এ হাসপাতালের চিকিৎসক নার্সসহ সবার প্রশংসা করে তিনি বলেন, ‘এখানকার চিকিৎসক নার্স সবাই খুব আন্তরিকতা। মনোযোগ আর যত্ন দিয়ে রোগীদের দেখছেন, সেবা করছেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com