রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি’র রাজশাহী বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরে সমন্বয় সভা

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা, রাহজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন, সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আাহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ নেতা কর্মীরা। সভায় বক্তারা বলেন ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ যে কোন মূল্যে সফল করতে সব রকম প্রস্তুতি গ্রহণ করতে হবে। বর্তমান সরকার বিভিন্ন সমাবেশে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও পারেনি। প্রয়োজনে তিন দিন আগে থেকে নেতা-কর্মীরা রাজশাহীতে বাঁধভাঙ্গা নদীর স্্েরাতের মত সমাবেশে উপস্থিত হবে। তিনি আশা প্রকাশ করেন নাটোর থেকে লক্ষাধিক নেতা-কর্মী-সমর্থকরা এই সমাবেশে উপস্থিত হবে। ট্রেন, নৌকাসহ যে কোনভাবে সমাবেশস্থলে গিয়ে সভাকে সাফল্যমন্ডিত করবে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com