শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা সিদ্ধান্তের মৃত্যু

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী মারা গেছেন। শুক্রবার (১১ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন সিদ্ধান্ত বীর। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধান্ত বীর দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’-এর মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘কুসুম’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে দর্শকদের হৃদয়জয় করেন একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’-এ অভিনয়ের মাধ্যমে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের মৃত্যুর খবর প্রথম জানান সহকর্মী জয় ভানুশালি। তিনি সিদ্ধান্তের ছবি পোস্ট করে লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলো’। এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com