রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বে বাড়ছে পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বিশ্বে প্রতি সেকেন্ডে ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাক হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। মানবচালিত র‍্যানসামওয়্যার এসব অ্যাটাকারদের অন্যতম হাতিয়ার।
মাইক্রোসফটের ‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’-এ বলা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। যার কারণে পাসওয়ার্ড অ্যাটাক ঘিরে বাড়ছে জটিলতা। চলতি বছরের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে এই আক্রমণ বাড়ছে। শুধুমাত্র গত মে মাসেই অ্যাটাক হয়েছে ১০ লাখ। গত এক বছরে পাসওয়ার্ড অ্যাটাকের পরিমাণ ৯৪ শতাংশ বেড়েছে। সমীক্ষায় আরও বলা হয়, নিজের প্রযুক্তিগত ক্ষমতা ব্যবহার করে তারা ক্রিপ্টোকারেন্সির খনিতেও হাত বাড়াচ্ছে। র‍্যানসামওয়্যারের মাধ্যমে অন্তত এক তৃতীয়াংশ পাসওয়ার্ড অ্যাটাক হয়ে থাকে।
এটি থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি কার্যকরী প্রতিকার হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন। এছাড়াও বারবার সিকিউরিটি প্যাচ, নেটওয়ার্কের মধ্যে সহজে বিশ্বাস করার রাস্তায় না হাঁটারও পরামর্শ দিচ্ছে সমীক্ষার পর্যবেক্ষণ। মাইক্রোসফট বলছে, এই সমস্যা থেকে বের হতে সংস্থাটি এখন পর্যন্ত ১০ হাজার ডোমেইন বাতিল করেছে। যেগুলো সাইবার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com