রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ রক্তাক্ত পথে হাঁটছে : রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানু খুনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী সন্ত্রাস ও অপকীর্তির শেষ নেই। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে তারা রক্তাক্ত পথে হাঁটছে। গতরাতে আওয়ামী দুস্কৃতিকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে বাগেরহাট শহরে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী আরো বলেন, বিরোধী দলের নিরপরাধ লোকজনদের হত্যার শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী অব্যাহত রেখেছে। ছাত্রলীগ-যুবলীগের মানুষ হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লসিত ও উত্তেজিত। মানুষ হত্যায় এদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশী যে, তারা আর কোনো কিছু লুকিয়ে রাখতেও লজ্জা পাচ্ছে না।
তিনি বলেন, এদের সময়ে পিলখানার বিডিআর হত্যা, সাংবাদিক হত্যা, শিক্ষক হত্যা, ছাত্র হত্যা, শ্রমিক হত্যা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা কোনোটিরই কমতি করেনি। যাদেরকেই তারা সরকারের বিরোধী মনে করে তাদেরকেই ধরাতল থেকে অদৃশ্য করতে দ্বিধা করে না। সেই ধারাবাহিকতায় গতকাল হত্যা করা হলো স্বেচ্ছাসেবক দল নেতা নুরে আলম ভুঁইয়া তানুকে। রিজভি বলেন, তানুকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নিহত নুরে আলম ভুইয়া তানুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com