শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউইয়র্কে বাংলাদেশের মুখ উজ্জল করেছে বরিশালের ফয়সাল

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিউইয়র্কে পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন বরিশাল নগরীর আলেকান্দা এলাকার যুবক মাহমুদুল হাসান ফয়সাল। পুলিশ অফিসার পদে পদোন্নতি পাওয়ার সংবাদে ফয়সালের জন্মস্থান আলেকান্দা এলাকায় আনন্দের জোয়ার বইয়ে যাচ্ছে। কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, ধৈয্য সাধন ও মেধাক্রম অনুসারে কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ ফয়সাল নিউইয়র্কের সিটি (ম্যানহাটন, ক্রিমিনাল ব্রাঞ্চে) পুলিশ অফিসার পদে পদোন্নতি পেয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখউজ্জল করেছে। জানা গেছে, নগরীর আলেকান্দা এলাকার আমতলা সড়ক ও জনপদ কম্পাউন্ডে দুরন্তপনায় বেড়ে ওঠা ফয়সাল আজ নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা। বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ হালিম মিয়া ও গৃহিনী মাহমুদা খানমের তিন সন্তানের মধ্যে ফয়সাল দ্বিতীয়। ২০০৮ সালে মাহমুদুল হাসান ফয়সাল বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি, ২০১০ সালে অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে সে ঢাকায় গিয়ে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতোকত্তর (মাস্টার্স) পাস করার পর ২০১৬ সালে ফয়সাল সূদুর আমেরিকায় গমন করেন। সেখানে গিয়ে ২০১৮ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (ব্রোংক্স) ট্রাফিক বিভাগে যোগদান করার পর আমেরিকান সিটিজেনসিপ অর্জন করেন। তার কর্মক্ষেত্রে সততা ও কঠোর পরিশ্রম আর সাফল্য তাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। ফয়সালের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে ম্যানহাটনের ক্রিমিনাল ব্রাঞ্চে পুলিশ অফিসার পদে পদোন্নতির প্রশিক্ষনের পত্রের মাধ্যমে গত এপ্রিল মাসে তার (ফয়সাল) জীবনে আসে মহেন্দ্রক্ষন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের সফল প্রশিক্ষন শেষে অতিসম্প্রতি ফয়সালকে পুলিশ অফিসার পদে পদোন্নতি দেযা হয়। বর্তমানে নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করে ফয়সাল নিউইয়র্কের পুলিশ ক্রিমিনাল ব্রাঞ্চে ম্যানহাটনে পুলিশ অফিসার পদে দায়িত্ব পালন করছেন। মাহমুদুল হাসান ফয়সালের স্ত্রী সুমাইয়া আক্তার সাদিয়া ঢাকা সের্ন্টাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে এমবিবিএস’র শেষবর্ষে অধ্যায়নরত। ছোট ভাই মিরাজুল হাসান ফরহাদ নিউইয়র্ক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন। ফয়সাল ও তার বাবা-মা এবং স্ত্রী সকল বাংলাদেশীদের কাছে দোয়া চেয়েছেন যেন সে (ফয়সাল) তার কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরো উজ্জল করতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com