রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

মির্জা আহসান হাবিব পটুয়াখালী
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

পটুয়াখালীর সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়নে দক্ষিন ধরান্দি বাজার থেকে কাশিপুর বাজারে চলাচলরত অটোরিকশা থেকে চাঁদা না দিলে অটোরিকশা চালাতে দিবে না হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী অসহায় শতাধিক অটোরিকশা চালকরা। রবিবার বেলা ১১ টায় উত্তর ধরান্দি লঞ্চঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন অটোচালক মাহবুব, জহিরুল ইসলাম, মনির বয়াতি ও হানিফ। বক্তারা বলেন, আমরা অটো চালিয়ে কোন রকম সংসার চালাই। এতোদিন কেউ কোনদিন আমাদের কাছে চাঁদা দাবী করে নাই, কিন্তু বর্তমানে এই ইউনিয়নের শ্রমিক লীগের রিপন দাস ও ইসা ঘরামিসহ অন্যানরা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে অটো চালাতে দিবে না। আমরা এখন ভয়ে দিন যাপন করছি। আমরা আইনের কাছে এর সুবিচার চাই। এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ঘটনা জানি না, তবে শ্রমিক লীগের কেউ যদি একাজ করে তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com