রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কর্তৃক ডিসি উত্তরের কার্যালয় পরিদর্শন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের কাজকে গতিশীল করতে হলে নিজেদেরকে আগে গতিশীল হতে হবে।সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসারে কাজ করলে কাংক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। রবিবার(০৬ সেপ্টেম্বর) দুপুরে নথুল্লাবাদ বিএমপির ডিসি উত্তরের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিবর্তন সময়ের চাহিদা, সেই পরিবর্তনা যেন ভালোর দিকে হয়। আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবোনা তবে নৌকার পাল পরিবর্তন করে নিরাপদ গন্তব্যে পৌছতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com