বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপূর্বকে নিয়ে এস আর মজুমদারের ৪ নাটক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গেল কয়েকবছর ধরেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘রোমান্স কিং’ হিসেবে। তার সঙ্গে কাজ করতে সকল পরিচালকই মুখিয়ে থাকেন। হালের জনপ্রিয় এ তারকাকে নিয়ে চারটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তরুণ নির্মাতা এস আর মজুমদার।
নাটকগুলোর নাম কাগজের বিয়ে, কুড়িয়ে পাওয়া পদ্ম, ফুল ফুটানোর দিন ও ভালোবাসার কয়েকটা দিন। কাগজের ফুল নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন এক সময়ের নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ফেরদৌস হাসান রানা এবং ভালোবাসার কয়েকটা দিনের গল্প লিখেছেন সোহাইল রহমান। বাকি দুটি নাটকের গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। নাটকগুলোতে অপূর্বর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূর, কেয়া পায়েল, জাকিয়া বারি মম ও সাফা কবিরকে। নির্মাতা এস আর মজুমদার বলেন, এখানে চারটা নাটকই ভিন্নরকম ফ্লেভারের। কোনটা রোমান্টিক, কোনোটা কমেডি আবার কোনোটা রোমান্টিক কমেডি। প্রত্যেকটা গল্পেই দর্শক নতুনত্ব পাবেন।
তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারে অপূর্ব ভাইয়ার মত নামী, গুণী শিল্পীকে পাওয়া রীতিমতো আনন্দের, সৌভাগ্যের। উনাকে নিয়ে এখন পর্যন্ত প্রায় ২০টির মতো কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। উনার মতো এতো বিনয়ী, নম্র শিল্পী আমি খুব কমই পেয়েছি। সত্যি বলতে উনার মতো শিল্পীর সঙ্গে কাজ করতে পারায় আমার ক্যারিয়ার অনেকেটাই ঋদ্ধ হয়েছে বলব। যে যেভাবেই নিক না কেনো, আমার পুরো ক্যারিয়ারে উনার অবদান সবচেয়ে বেশি। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখার সুযোগ পাওয়া যায়, যেটা আমি পেয়েছি। তার মতো বড় শিল্পীর সঙ্গে কাজ করতে পারা, সাপোর্ট পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি সবসময় তার মঙ্গল কামনা করি।
জানা গেছে, ‘কাগজের বিয়ে’ নাটকটি আগামী ১৪ নভেম্বর এলবিসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং ‘কুড়িয়ে পাওয়া পদ্ম’ নাটকটি ১৭ নভেম্বর সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। বাকি দুটি নাটক আসছে ভালোবাসা দিবসে প্রচারিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com