শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কর্টেজ মাস্তো জয়ী, বাইডেনের হাতেই সিনেটের নিয়ন্ত্রণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নেভাদা রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তো জয়ী হয়েছেন। এর মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতেই থাকলো। রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্জাল্টকে হারিয়ে ক্যাথরিন কোর্তেজের এ জয়ের ফলে সিনেটের ৫০টি আসন নিশ্চিত করলো ডেমোক্র্যাটরা। এ জয়ের ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ১০০ সদস্যের চেম্বারে উভয় দল সমান আসন লাভ করলে নিজের একটি ভোট দিয়ে অচলাবস্থা কাটাতে পারেন। নেভাদায় ফলাফলের পর জর্জিয়া একমাত্র রাজ্য যেখানে উভয় দল সিনেটে আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এ আসনে ডেমোক্র্যাটের সিনেটর প্রার্থী রাফায়েল ওয়ারনককে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্সকেল ওয়াকারের মুখোমুখি হবেন ডিসেম্বরের নির্বাচনে।
ওয়ারনকের বিজয়ের ফলে ডেমোক্র্যাটদের সাথে সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান গিয়ে দাঁড়াবে ৫১-৪৯ এ। যদিও এখনো বিষয়টি স্পষ্ট না যে কোন দল হাউজ অফ রিপ্রেজেনটিটিভের নিয়ন্ত্রণ নেবে। এখনো ক্যালিফোর্নিয়া এবং আরো কিছু রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com