রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রেস ক্লাবে নজির আহমদ ফাউন্ডেশনের আইপিএস প্রদান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের সহযোগীতায় পটিয়া প্রেস ক্লাবে ইলেকট্রনিক্স পণ্য (আইপিএস) প্রদান করা হয়েছে। এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী , পটিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, এসএমএকে জাহাঙ্গীর, আবেদুজ্জামান আমেরী, কামরুল ইসলাম, কাউছার আলম, সুজিত দত্ত, মহিউদ্দিন চৌধুরী, শাহজাহান চৌধুরী, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খান, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল আলম সহ আরো অনেকেই। বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন এইসব মানবিক কাজ করছেন। সকলের সহযোগিতা পেলে ফাউন্ডেশন পক্ষ থেকে এ কাজ অব্যাহত রাখবেন। সভার শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়ার পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com