রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে এপির উদ্যোগে শাক-সবজির বীজ বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

সবজি বাগানের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সমৃদ্ধিকরণ এবং অপুষ্টিজনিত কারণে রোগব্যধির ঝুঁকি নিরসনের লক্ষ্যে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ১৪ নভেম্বর কর্মএলাকায় পরিবার ভিত্তিক বাড়ির আঙ্গিনায় শাক-সবজির বাগান করার জন্য ছয়শ’ পরিবারের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান। জামালপুর পৌরসভার ইজ্জাতননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, নগর উন্নয়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান, উপসহাকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, রশিদপুর জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ। শরিফপুরে ২০০ পরিবার, লক্ষ্মীরচর ইউনিয়নে ৩০০ ও জামালপুর পৌরসভায় ১০০ পরিবারসহ মোট ৬০০টি পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়।উল্লেখ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন জার্মানী গ্রিফ্ট প্রকল্পের আওতায় বেগুন, লাউ, বরবটি, লালশাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মূলা ও টমেটোর বীজ দেয়া। এছাড়া সবজি বাগানের নিরাপত্তা বেষ্ঠনীর জন্য প্রত্যেক পরিবারকে নেট দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com